ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ

লালমোহনে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪১

লালমোহন ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভূমি করের নামে অতিরিক্ত অর্থ আদায়, কর আদায়ের ভূয়া রিসিট প্রদান ও ভূমি মালিকদের হয়রানিকরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গেলে অফিসটি তালাবদ্ধ পাওয়া যায়। এসময় অফিসের সামনে সেবা নিতে আসা কয়েকজন ভূমি মালিক কে অপেক্ষা করতে দেখা যায়।
এসময় আবুল কাশেম, বেল্লাল ও মাওলানা ছালাউদ্দিনসহ কয়েকজন ভূমি মালিক বলেন, ভূমি কর দিতে আসলে পরিমাণের বেশি টাকা না দিলে কর নেননা ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। তাই হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে ২০/৩০ টাকার ভূমি কর এক হাজার টাকা করে দিয়ে রিসিট নিয়েছেন তারা। এছাড়াও ভূমি সংক্রান্ত বিরোধের তদন্তে টাকা না পেয়ে মনগড়া প্রতিবেদন দিয়ে হয়রানি করার অভিযোগ করেন ভূমি মালিক বেল্লাল।

মাওলানা ছালাউদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষক বলন, তার এক আত্মীয়ের ভূমির কর দিতে এসে ভূমি সহকারী কর্মকর্তা কে এক হাজার টাকা দিলেও পাঁচ হাজার টাকা দাবি করে সে। তা দিতে অস্বীকার করায় রীতিমতো অপমানিত হয়ে ভূমিকর পরিশোধ ছাড়াই বিদায় নিতে হয়েছিল তাকে।

মহিউদ্দিন নামে আরেক ভূমি মালিক বলেন, গত ২৬ জুলাই ভূমি অফিসে ভূমি কর পরিশোধ করি। এসময় ভূমি সহকারী কর্মকর্তার কথামত ৩০ টাকার ভূমি করের জন্য এক হাজার টাকা দিলেও আমাকে কোড বিহীন ভূয়া রিসিট দেয়া হয়।

এসব অভিযোগের বিষয়ে জানতে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল করলেও পাওয়া যায়নি তাকে।

লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম বলেন, ইউনিয়ন ভূমি সহকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূমি মালিক ও স্থানীয় সচেতনমহলের দাবি, কোনো ভোগান্তি ছাড়া ভূমি সেবা পেতে অবিলম্বে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ কে অপসারণ করা হোক।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩