ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি

এসিএমপি চুক্তির আওতায় ভারতের প্রথম ট্রায়াল জাহাজ মোংলা বন্দরে

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৪

এগ্রিমেন্ট অন দি ইউজ অফ চট্রগ্রাম এন্ড মোংলা পোর্ট (এসিএমপি) চুক্তির আওতায় মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য দেশটির তামাবিল ও বিবিবাজারে পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বন্দরের জেটিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ও ভারতের সহকারি হাই কমিশনার ইনডার জিত সাগর।

এসময় বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও ভারতীয় বাণিজ্য প্রতিনিধি দলের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শিপিং এজেন্টের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাণিজ্যে বাংলাদেশের মোংলা বন্দর ব্যবহার বিষযয়ক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে ৪টি ট্রায়াল রানের প্রথমটি শুরু করেছে ভারতের কলকাতা বন্দর।

তারই ধারাবাহিকতায় প্রথম ট্রায়াল জাহাজ বাংলাদেশি পতাকাবাহী এম.ভি রিশাদ রাইহান, জ্যাক শিপিং এজেন্টের মাধ্যমে সোমবার (৮ আগস্ট) সকালে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে এসে পৌঁছেছে। সিএন্ডএফ হিসাবে সুইফট লজিস্টিক সার্ভিসেস লিমিটেড কাজ করছেন। মোংলা-তামাবিল এবং মোংলা-বিবিরবাজার (কুমিল্লার স্থলবন্দর) রুটে ট্রায়ালের জন্য ট্রানজিট কার্গোটি বর্তমানে
মোংলা বন্দরে অবস্থান করেছে।
এগ্রিমেন্ট অন দি ইউজ অফ চট্রগ্রাম এন্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস্ টু এন্ড ফর্ম ইন্ডিয়া (এসিএমপি) চু্ক্তির আওতায় বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানির ট্রায়াল কার্যক্রম
শুরু হয়েছে। মার্কস লাইনের ২ টি কন্টেইনারের মধ্যে ১টি কন্টেইনারে
ইলেক্ট্রোস্টিল কাস্টিংস লিমিটেডের ৭০ প্যাকেজে ১৬ দশমিক ৩৮০ টন লোহার পাইপ এবং বিবিরবাজার-শ্রীমন্তপুর সীমান্ত পয়েন্ট ব্যবহার করে আসামের জন্য ও আরেকটিকনটেইনারে ২৪৯ প্যাকেজে ৮.৫ টন প্রিফোম নিয়ে জাহাজটি মোংলা বন্দরে এসে পৌঁছায়।

এসময় মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন, ভারতের সহকারি হাই কমিশনার ইনডার জিত সাগর, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার
এডমিরাল মোহাম্মদ মুসাসহ বন্দরের পদস্থ কর্মকর্তাগণ। জেটি পরিদর্শন শেষে মোংলা বন্দরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটে অভ্যন্তরীণ জলপথ ব্যবহার করে ব্যবসায়িক গতি বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে দু দেশের অর্থনীতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মোংলা বন্দর কর্তৃপক্ষ মনে করেন। ভারত থেকে পণ্য পরিবহনের জন্য মোংলা বন্দর ব্যবহার সংক্রান্ত একটি চুক্তি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি
২ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।
চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত ১৩তম ভারত-বাংলাদেশ জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস(জেএসসি) বৈঠকের পর ট্রায়াল রান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ট্রায়াল জাহাজের প্রথম ট্রায়াল জাহাজ মোংলা বন্দরে।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরের মাধ্যমে ভারতের সাথে পণ্য পরিবহনের ক্ষেত্রে আজ একটি মাইলফলক সৃষ্টি হলো। এ কার্যক্রমের মাধ্যমে আমাদের বন্ধুপ্রতিম
দেশের সাথে বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে হলে আমি বিশ্বাস
কর।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ণ, সোমবার, ৮ আগস্ট ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

এসিএমপি চুক্তির আওতায় ভারতের প্রথম ট্রায়াল জাহাজ মোংলা বন্দরে

আপডেট সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ণ, সোমবার, ৮ আগস্ট ২০২২