ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৭

লালমোহন (ভোলা) প্রতিনিধি।
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উত্তোলন এবং বেলুন উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। দিবসটির উদ্বোধনের পর মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহন করেন। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রব মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক সওদাগর, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা মো. নূরুল্যাহ, মো. আরিফুর রহমান, মো. জিয়াদ হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। দুর্নীতি বিরোধী জনসচেতনা বৃদ্ধির জন্য জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এরপর ২০১৭ সাল থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আমাদের দেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করে আসছে। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরেুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়ে থাকে।
দুর্নীতি বর্তমান সময়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটি যে কোনো জাতির অগ্রগতির অন্তরায় হয়ে দাড়ানোর অন্যতম কারণ। আমরা যদি একটি উন্নত দেশে পরিণত করতে চাই তাহলে দুর্নীতির দানবকে নিমূল করা খুবই প্রযোজন। দুর্নীতি দমনে প্রথমে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।
ঘুষ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ও অর্থ আতœসাৎ সংক্রান্ত অভিযোগের তথ্য জানানোর জন্য দুর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ নম্বরে অফিস চলাকালিন সময়ে ফ্রি কল করে যে কেউ যোগাযোগ করতে পারেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৭:০৬ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০৩:৩৭:০৬ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩