প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ – এমপি শাওন
আরশাদ মামুন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ এখন নিরাপদ। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ (দক্ষিন) ও (উত্তর) আয়োজিত শেখ হাসিনার নৌকার বিজয়ের লক্ষে পৃথক পৃথক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এ সব কথা বলেন।
এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি; ভোলা-৩ আসন হবে শান্তির নীড়। এখানে কোনো অপরাধীদের ঠাঁই হবে না। লালমোহন-তজুমদ্দিনের কোনো মানুষ কষ্টে থাকবে না। নিজের সর্বোচ্চটা দিয়ে সব সময় এই দুই উপজেলার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বদরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ মেলকার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সানাউল্লাহ মাষ্টারসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















