নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৮ জন

স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত, ফেরাতে না পেরে স্বামীর আত্মহত্যা

৪৮১

ভোলা প্রতিনিধি।
ভোলার লালমোহনে স্ত্রীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে স্বামী। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এর আগে একইদিন ভোরে ওই যুবক কীটনাশক পান করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুব উল আলম এ তথ্য নিশ্চিত করেন।
মৃত মোহাম্মদ আলী রাজ (২৪) উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মো. রফিজল হকের ছেলে।
মৃত রাজের পরিবার জানান, বিয়ের পর থেকে রাজ এবং তার স্ত্রী ঢাকায় থাকতেন। বিয়ের কিছুদিন পর স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তাকে একাধিকবার শাসন করেও স্বামী রাজ পরকীয়া প্রেম থেকে তাকে ফেরাতে ব্যর্থ হন। এ কারনে রাজ ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হত। গতকাল রাজের পরিবার রাজকে ঢাকা থেকে লালমোহন নিয়ে আসেন। এরপর আজ ভোরে কীটনাশক পান করেন রাজ। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে রাজের মৃত্যু হয়।
লালমোহন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, রাজের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এখানে তার বোন ব্যতীত আর কেউ নেই। তার পরিবারের অন্যান্য লোকজনকে থানায় আসতে বলা হয়েছে।
ওসি এস এম মাহবুব উল আলম জানান, প্রাথমিকভাবে রাজের পরিবার পুলিশকে জানিয়েছে, রাজের স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত ছিল। স্ত্রীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে রাজ কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে তার স্বজনদের দাবি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%95%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১০

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১১

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১২

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৩

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৪

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৫

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৬

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৯

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২০