ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৫ আরোহী

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩০

ভোলা জেলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ আরোহী। তারা চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কের পৌর ৬ নম্বর ওয়ার্ডের একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাচ্চু জেলার লালমোহন উপজেলার ফুল বাগিচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত ৫ আরোহীর পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, নিহত বাচ্চু দক্ষিণ আইচা থেকে মোটরসাইকেল চালিয়ে চরফ্যাশনের দিকে আসছিল। অপর মোটরসাইকেলটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে বের হচ্ছিল।

বাচ্চুর মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। যার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে বাচ্চুর মোটরসাইকেলটির সঙ্গে পাম্প থেকে বের হওয়া মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যায়। আহত হয় দুইটি মোটরসাইকেলের ৫ আরোহী। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু’জন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরও জানান, নিহত বাচ্চুর লাশ চরফ্যাশন হাসপাতালে রাখা হয়েছে। তার এবং আহতদের স্বজনদেরকে থানায় আসতে বলা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৪:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৫ আরোহী

আপডেট সময় : ১২:১৪:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩