admin
৩১ জানুয়ারি ২০২৪, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

কবি নুরুল আমিনের কাব্যগ্রন্থ ‘ধান শালিকের কাব্যমালা’ প্রকাশ

ফটোকার্ড ডাউনলোড করুন
180

ভোলা প্রতিনিধি :
বিশিষ্ট লেখক সাংবাদিক, নাট্যকার, সাহিত্যিক ও কবি মো. নুরুল আমিনের লেখা নতুন বই প্রকাশিত হয়েছে ২০২৪ সালের অমর একুশে বইমেলা উপলক্ষ্যে। ‘ধান শালিকের কাব্যমালা’ নামক বইটি প্রকাশ করেছে বাডস প্রকাশনী। বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় বাডস প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে। মূল্য ৩০০ টাকা।

লেখক মো. নুরুল আমিন জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায়ও তিনি লিখে চলেছেন সমাজ, দেশ ও জীবনবোধ থেকে নেয়া তাঁর অভিজ্ঞতার কথা।সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে জয় করে প্রকাশ হচ্ছে তাঁর একটির পর একটি বই। সীমাহীন আত্মপ্রত্যয়ী এই লেখকের অন্যান্য বইগুলো হচ্ছে– কাব্যগ্রন্থ: ভালোবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে। প্রবন্ধ গ্রন্থ: জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে, ভাগ্য রিমান্ডে এবং নাটক: ভাষা আন্দোলন।
তিনি দ্বীপ জেলা ভোলার লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড বালুচর গ্রামে ১ এপ্রিল ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকে তিনি লেখালেখি করেন।
তিনি জানান, অনেক পথ অতিক্রম করে অব্যক্ত কষ্ট বুকের ভেতর চাপা রেখেই এ বইটি বের করতে হয়েছে। তিনি জীবনের অনেক ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাইয়ের মধ্যেও থেমে যাননি। একাধারে লিখে যাচ্ছেন এবং বই প্রকাশ করছেন। তিনি আঁধারে আলোর হাতছানি দেখেন। প্রতিকূলতার মুখোমুখি হতে হয় জীবন সংগ্রামে। তবুও হাল ছাড়েননি অদম্য সাহসী এ লেখক।

তিনি আরো বলেন, হৃদয়ের আঙিনায় ভালোবাসার রংতুলিতে রঙিন হয়ে ওঠে দেশ ও দেশের প্রকৃতি। আবহমান বাংলার ধান শালিক যেন আমাদের নিকট কুটুম। প্রাচীন ঐতিহ্যের ধান শালিক যেন আমাদের হৃদয়ে দোল খায়। আমরা প্রকৃতির রঙে রঙিন হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তাই কাব্যিক দৃষ্টিকোণে গড়ে উঠেছে ধান শালিকের কাব্যমালা। এটি তার লেখা সপ্তম বই।

ভোলার লালমোহনের নন্দিত লেখক নুরুল আমিন উপকূল সাহিত্য সগস্য সচিব এবং
লালমোহন প্রেসক্লাবের ম্যাগাজিন ও সাহিত্য সম্পাদক। দৈনিক বর্তমান সংবাদের বিশেষ প্রতিনিধি, দৈনিক দক্ষিণবঙ্গ’র স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের ভোলা এবং ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচার প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি মুক্তবুলি সাহিত্য ম্যাগাজিনের অনলাইন ও প্রিন্ট ভার্সনের নিয়মিত লেখক।
স্বপ্নের ফসল ‘ধান শালিকের কাব্যমালা’ বইটি লেখক ও পাঠক মহল গ্রহণ করলে নুরুল আমিনের মতো শেকড়সন্ধানী লেখকরা প্রেরণা পাবে, সৃষ্টি হবে তাঁর মতো নতুন লেখক।গুণী লেখকের প্রতি শুভ কামনা জানিয়েছেন সাহিত্যপ্রেমিরা। বই: ধান শালিকের কাব্যমালা লেখক: মোঃ নুরুল আমিন, মোবাইল: ০১৭৫৯৬৪৮৬২৬ অমর একুশে বইমেলা-২০২৪
শুভেচ্ছা মূল্য ৩০০ টাকা, প্রচ্ছদ শিল্পীঃ মো. ইউসুফ, সৃষ্টি ডিজাইন। প্রকাশনঃ বাডস। বাংলা বাজার, ঢাকা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১০

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১১

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১২

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৩

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৫

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৬

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৭

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

১৮

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

১৯

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

২০