ধলীগৌরনগর ইউপি নির্বাচনে ফরম জমা দিলেন শাহিন বেগম
মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:
মামলা জটিলতার কারণে প্রায় ০৮ বছর পর লালমোহন উপজেলার ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এত দিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ধলীগৌর নগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ফরম জমা দানের শেষ দিন ছিলো। আগামী ২৮ এপ্রিল ওই দুই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হব।
ধলীগৌর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন১, ওয়ার্ড নং ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী হিসেবে লালমোহন উপজেলা নির্বাচন কার্যালয়ে ফরম জমাদেন শাহিন বেগম। ২০১৬ সালে নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।
জনসম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতা, ক্লিন ইমেজ এর কারনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের ব্যাপারে শাহিন বেগম আবারও শতভাগ আশাবাদী।
ফরম সংগ্রহ শেষে স্থানীয় ভোটার ও সর্বস্তরের জনগণের দোয়া কামনা করেন, শাহিন বেগম।
দীর্ঘদিন পর নির্বাচন অংশগ্রহণ করতে পেরে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।


















