ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

তজুমদ্দিনে প্রবাসী পরিবারের কাছে টাকার দাবীতে হামলা। ছুরিকাঘাতে ৪জন আহত।

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪১

স্টাফ রিপোর্টার,ভোলা।।
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরের কোড়ালমারা গ্রামে প্রবাসী পরিবারের কাছে দাবী করা টাকা না পেয়ে ছুরিকাঘাতে ৪জনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও আহতদের পরিবার সুত্রে জানাগেছে, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায়
শম্ভুপুরের ৯নং ওয়ার্ডের কোড়ালমারা গ্রামের হাসানের দোকানের সামনে পূর্বপরিকল্পিত ভাবে কালু মাঝীর ছেলে মোঃ শাকিল ও ফিরোজ একই এলাকার প্রবাসী মাইনুদ্দিনের ছেলে এমরানের উপর হামলা চালিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করতে থাকে। উদ্ধার করতে এসে আরো কয়েকজন ছুরিকাঘাতে আহত হয়। পরে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জুর হাওলাদার গুরুতর আহত এমরান(২৩),মোঃ সুমন(২৪), সামীম(১৮) ও আমেনা(৪৫)কে উদ্ধার করে রাত ৯টার দিকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান উজ্জ্বল জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের শরীরে ধারালো কিছু দিয়ে জখমের চিহ্ন রয়েছে। তাদের শরীরে অনেক গুলো সেলাই দিতে হয়েছে।

আহত এমরানের মা কুলসুম জানান, আমার স্বামী মাইনুদ্দিনসহ পরিবারের চারজন ওমানে কর্মরত রয়েছে। একই গ্রামের কালু মাঝীর ছেলে মোঃ সাকিল বিভিন্ন সময় আমাদের কাছে টাকা চাইতো। দুই তিন মাস আগে আমার ছেলেকে রাতে নির্জন বিলে নিয়ে আটকে রাখে। তখন দুই লাখ টাকা চেয়েছিল। টাকা দিবো স্বীকার করে ছেলেকে ছাড়িয়ে আনি। এসব ঘটনা মঞ্জুর মেম্বারকে জানিয়েছি। বর্তমানে ওই টাকার জন্যই সামান্য অজুহাতে আমার ছেলের সাথে ঝামেলা করেছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে,
লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

তজুমদ্দিনে প্রবাসী পরিবারের কাছে টাকার দাবীতে হামলা। ছুরিকাঘাতে ৪জন আহত।

আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪