ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

ঠাকুরগাঁওয়ে স্কুলের কক্ষে পাটের গুদাম!

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি সরকারি প্রাধমিক বিদ্যালয়ের শ্রেনি কক্ষ পাটের গুদাম হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তর প্রধানের কাছে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান।

পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, গত ১১ সেপ্টেম্বর তিনি তার ইউনিয়নের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন কালে আমিরপাড়া মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনি কক্ষটি পাটের গুদাম হিসেবে ব্যবহার করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী। পাটের গুদামেই চলছে পাঠদান কার্যক্রম। বিষয়টি তিনি তাৎক্ষনিক উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছেন এবং অভিযোগ করেছেন।

তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়া আশাস দেন। কিন্তু চার দিন পেরিয়ে গেলেও বৃহস্পতিবার পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, ওই প্রধান শিক্ষক বেশ কিছুদিন ধরে স্কুল ঘড়ে নিজে পাট রেখে ঘড়টি পাটের গুদাম হিসেবে ব্যবহার করছেন। খেয়াল খুশিমত চালাচ্ছেন স্কুল। সময়মত স্কুলে আসেন না।

আসলেও কিছুক্ষন থেকে নিজ কাজে চলে যান।অভিযোগ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী বৃহস্পতিবার দুপুরে মুঠো ফোনে জানান, তিনি স্কুল ঘড়ে পাট রাখেননি। বৃষ্টির কারণে ওই এলাকার এক কৃষক পাট রেখেছিলেন। ইউনিয়ন চেয়ারম্যানের সাথে তার বিরোধ থাকায় চেয়ারম্যান স্কুল পরিদর্শনে এসে পাটের ছবি তুলে অভিযোগ করেছেন।

ঠিকমত স্কুল না করা বা চলে যাওয়ার অভিযোগ সঠিক নয়।উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি তাকে মোবাইল ফোনে জানালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক্ষের কাছে জানতে চেয়েছিলেন। প্রধান শিক্ষক তাকে জানিয়েছেন, শ্রেনি কক্ষে পাট রাখা বা রাখতে দেওয়া অন্যায়।

দু’ তিন দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শন করে বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, চেয়ারম্যান সাহেব তাকে বিষয়টি মোবাইলে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিতে বলেছি। এখনো পাইনি।উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম বলেন, স্কুল ঘড়ে পাট রাখার বিষয়টি জিয়া চেয়ারম্যান তাকেও অবহিত করেছেন। তিনি বিষয়টি দেখার জন্য শিক্ষা অফিসারকে বলেছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ঠাকুরগাঁওয়ে স্কুলের কক্ষে পাটের গুদাম!

আপডেট সময় : ০৫:৪৭:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২