নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

ভোলার লালমোহনে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

২৫২

ভোলা জেলার লালমোহন উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং এই সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলার শাখার ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে অধ্যাপক আঃ যাহেরের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি হাসনাইন আল মূসা ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা শাখার সভাপতি মো: ইসমাইল হোসেন মনির।

দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন ভোলা জেলা শাখার সহ-সভাপতি একেএম আঃ মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক আব্দুল হক , উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রুহুল আমীন, পৌরসভার আমীর কাজী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মজলিশে সূরার সদস্য মোঃ আযীম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথির বক্তৃতায় ইসমাইল হোসেন মনির বলেন, হাজারো জীবননের বিনিময়ে পাওয়া বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কারো অন্যায় ও অনাচারের কারনে বিনষ্ট হতে দেওয়া যাবে না। আগামীদিনে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার সম্পূর্ণ রুপে নিশ্চিত করা হবে। তিনি আরোও বলেন ” শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অধিকার চাই” এই স্লোগানকে ধারন করেই সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য লালমোহন উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।

এতে হাসনাইন আল মূসা (সভাপতি), অধ্যাপক মোঃ সালাউদ্দিন (সহ-সভাপতি), মো:সিরাজুল ইসলাম (সহ-সভাপতি), সহকারী অধ্যাপক মোঃ আঃ যাহের (সাধারণ সম্পাদক), হাফেজ কালাম (সহসাধারণ সম্পাদক), মাও ওমর ফারুক(সাংগঠনিক সম্পাদক), মোঃ জাফর উল্লাহ (কোষাধ্যক্ষ) সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০