কলাপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
সুজন মৃধা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চৌরাস্তা সংলগ্ন কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আগামী ১০ ফেব্রুয়ারী দুপুর ২ টায় খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির আলহাজ্ব হযরত মাও. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র আগমন ও জনসভার প্রচার উপলক্ষে এ সভা করে। প্রচারনা সভার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কলাপাড়া উপজেলার সভাপতি আলহাজ্ব মাও. মুফতি হাবিবুর রহমান হাওলাদার। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কলাপাড়া উপজেলা সহ-সভাপতি মুফতি নাঈমুল ইসলাম, অ্যাড. ডে, এম কাওছার, সাধারন সম্পাদক মাও. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. আসাদুজ্জামান ইউসুফ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেন সিকদার ও পৌর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়াসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ’র অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















