ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ডিএনসিসির অভিযানে আটক ৩ মাদক ব্যবসায়ী

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১৪

কুমিল্লায় ইয়াবা, গাঁজা, মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারপূর্বক আপন দুই ভাইসহ ৩ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত চারু মিয়ার দুই ছেলে জসীম উদ্দীন (৪৬) এবং মোঃ আলমের (৪৯) কে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়।
এছাড়া অপর অভিযানে চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো: আবুল কাশেমকে (৪৪) ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত মোঃ আবুল কাশেমের ভাবী মাদক কারবারি জেসমিন আক্তার (৩৭) পালিয়ে যায়।

পৃথক দুটি অভিযানে মধ্যে রয়েছে ইয়াবা ১৬৫ পিস, গাঁজা ১.৫ কেজি, মোবাইল সেট ১ টি এবং মাদক বিক্রির নগদ ২১,৯০০ টাকা।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লা চান্দিনা উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আপন দুই সহোদরসহ ৩ জনকে আটক করেন। ১ জন আসামি পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এছাড়াও আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে চান্দিনা থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করবেন বলেও জানানো হয়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১০ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

কুমিল্লায় ডিএনসিসির অভিযানে আটক ৩ মাদক ব্যবসায়ী

আপডেট সময় : ০৭:৫৫:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫