ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৩৫

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে মো. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনা দিয়েছে মোংলাবাসী। রোববার (১৮ মে) দুপুরে খুলনা থেকে মোংলায় এলে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, বন্দর শ্রমিক ও সাধারণ নাগরিকরা।

এর আগে গত শনিবার (১৭ মে) মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন চলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে দুইটি প্যানেলের মধ্যে মেসার্স খুলনা ট্রেডার্স’র স্বত্বাধিকারী সৈয়দ জাহিদ হোসেন সভাপতি ও মেসার্স হাসেম অ্যান্ড সন্স’র স্বত্বাধিকারী মো. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে সহ-সভাপতি এম এ বাতেন ও কামরুজ্জামান বাবু, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো ও মো. মহাসিন এবং কোশাধ্যক্ষ মো. আফছার উদ্দিন নির্বাচিত হয়।

১৯৫২ সালে মোংলা বন্দর স্থাপিত হলেও ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে মোংলা থেকে কোনো ইস্টিভিডরস স্থান পায়নি। তাই বন্দর সৃষ্টির পর এই প্রথম ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের মেসার্স হাসেম অ্যান্ড সন্স’র (ইস্টিভিডরস মোংলা) স্বত্বাধিকারী সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি আহ্বায়ক মো, জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলাবাসী।

এসময় তিনি বলেন, মোংলা বন্দরকে ব্যবসায়ী বন্দরে রুপান্তর, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দেশি-বিদেশি আমদানি-রফতানি করা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সঠিকভাবে নির্ণয় করাই হলো ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের মূল দায়িত্ব। এর সঙ্গে যে-সব শ্রমিক জড়িত রয়েছে তাদের মজুরি বৃদ্ধি, কাজের পরিধি বৃদ্ধি, মান উন্নয়নসহ মালিক-শ্রমিক ভেদাভেদ ভুলে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করবে এ পরিষদ। এছাড়া বন্দরকে আরও গতিশীল করতে আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের মোংলা বন্দর ব্যবহার করার আহ্বান জানান ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত এ সাধারণ সম্পাদক। 

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৩৬:২২ অপরাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৩৬:২২ অপরাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫