ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ

এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

নিজস্ব প্রতিবেদক।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৯৫

একটা গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ধোলাইখাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

ইশরাক বলেন, নির্বাচনের বেশির ভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দু-তিন মাসের বেশি লাগার কথা নয়। তাহলে নির্বাচনের তারিখ কেন এত পেছানো হলো, তা আমাদের বোধগম্য হচ্ছে না।

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতা।

এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিএনপি নেতা বলেন, আমরা ১৭ বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে, আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদতবরণ করেছে। আমরা সেই দল করি। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি।

তিনি আরও বলেন, দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির ওপর আমি আঙুল তুলব না। একটা গোষ্ঠী এ বিষয়ে কাজ করছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০৬:১৮ অপরাহ্ণ, শনিবার, ৭ জুন ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

আপডেট সময় : ০৯:০৬:১৮ অপরাহ্ণ, শনিবার, ৭ জুন ২০২৫