নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৩ জন

মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন করো

৪৫২

সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানিকে না বলতে হবে। সরকারি অর্থায়ন হোক নবায়নযোগ্য জ্বালানির জন্য। ঋণ বাতিল করে জলবায়ু খাতে অর্থ দাও। মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন করো। দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরে অর্থায়ন নিশ্চিত করো।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় মোংলার মিঠাখালী বাজারে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষ্যে সাইকেল র‌্যালির উদ্‌বোধনী সমাবেশে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ সাইকেল র‌্যালির আয়োজন করে। কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলন, জার্মানিতে ইউএনএফসিসিসি এর ইন্টারসেশনাল এবং স্পেনে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক অর্থনৈতিক সম্মেলন’র প্রেক্ষাপটে এ ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন করা হয়।

সাইকেল র‌্যালির উদ্বোধন উপলক্ষ্যে সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মো. নাজমুল হক। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা জানে আলম বাবু. মো. হাছিব সর্দার, ওয়াটারকিপার্স বাংলাদেশর মারুফ বিল্লাহ, পশুর রিভার ওয়াটারকিপার ভলানটিয়ার মেহেদি হাসান বাবু, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজি, আরাফাত আমিন দুর্জয় প্রমুখ।

ধরা’র নেতা মো. জানে আলম বাবু বলেন, কয়লা বিদ্যুৎ বন্ধ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করো।

ধরার নেতা মো. হাছিব সর্দার বলেন, ধনীদের জন্য নয়, সর্বত্র মানুষের চাহিদা, জনস্বার্থ, অধিকার ও আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা এবং বিনিয়োগ করতে হবে।

সভাপতির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মো. নাজমুল হক বলেন, পৃথিবী পুনরুদ্ধারের জন্য, অধিকার রক্ষার জন্য, ন্যায় বিচারের জন্য আমাদের জেগে উঠতে হবে।

‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষ্যে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ গণমাধ্যমের কাছে বলেন, জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে। পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখনই বন্ধ করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলিকে একত্রিত করে দায়িত্বশীলতার সাথে বণ্টন করতে হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০