
“হই হই রই রই/ শেখ হাসিনা গেলি কই” সহ হাজারো শ্লোগানে উত্তাল হয়েছিলো আজ সাভারের রাজপথ।
আজ ৫ই আগস্ট মঙ্গলবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রঘোষিত নির্দেশনায় সাভারে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। সাভারের মডেল মসজিদ এলাকা থেকে শুরু হওয়া র্যালিটি রেডিওকোলনীতে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, প্রায় ২ হাজার শহিদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, মো. শহিদুল ইসলাম, আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সর্দার, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেফুজুল আলম সাগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
No tags found for this post.
মন্তব্য করুন