নিজস্ব প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫০ জন

স্বাধীনতা দিবস উদযাপন রূপ নিল শোকে, করাচিতে নিহত ৩, আহত ৮৪

১৯৮

আজ ১৪ আগস্ট, ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে গোটা পাকিস্তান। তবে দেশটির অন্যতম বন্দর নগরী করাচির বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবসের উদযাপন রূপ নিল শোকে। এদিন আকাশে গুলি বর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ৮৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ বছরের এক কন্যা শিশুও রয়েছে। আর আহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম সামা টিভি।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৮ বছরের মারহা জানালার পাশে দাঁড়িয়ে ছিল, তখনই একটি গুলি তার মাথায় এসে লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় প্রথম শ্রেণির ওই ছাত্রী। পৃথক ঘটনায় কোরাঙ্গি ও লিয়ারির আগরা তাজ এলাকায় আরও দুই ব্যক্তি নিহত হন।

এছাড়া আহতদের অ্যাবাসি শাহিদ, সিভিল ও জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আকাশে গুলি চালানোর অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে।

স্বাধীনতা দিবসে আকাশে গুলি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) গুলাম নবী মেমন। তিনি করাচির এই গুলির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘স্বাধীনতা দিবস উদযাপনের উদ্দেশ্য আকাশে গুলি চালানো নয়, তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত’।

আইজির তথ্যমতে, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৫৭ জনকে গ্রেফতার করেছে এবং সমান সংখ্যক অস্ত্র জব্দ করেছে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ায় আনা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%82/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রেমের টানে মালয়েশিয়া থেকে সিরাজগঞ্জে এনায়েতপুরে তরুণী:এলাকা জুড়ে চাঞ্চল্য

মাঠে ফসল বাঁচাতে সারের জন্য কৃষকের হাহাকার।

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা,ভাংচুর সড়ক অবরোধ

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

১০

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

১১

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

১২

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

১৩

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

১৪

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১৬

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১৭

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৮

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৯

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

২০