admin
২৪ আগস্ট ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৪ জন

হরতাল-অবরোধে স্থবির মোংলা জনদুর্ভোগ

ফটোকার্ড ডাউনলোড করুন
296

রবিবার (২৪ আগস্ট) হরতাল-অবরোধে স্থবির হয়ে পড়ে ছিল ব্যস্ত নগরী মোংলা। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মোংলায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির মোংলা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

সারাদিন বাঁশ, বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করে রাখেন তারা। একই দিন আসন পুনর্বহালের দাবিতে করা হয় বিক্ষোভ মিছিলও। এদিকে হরতাল-অবরোধে কর্মজীবীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সরেজমিন দেখা যায়, রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের উদ্দেশে মানুষ বাসা থেকে বের হলেও অফিসগুলোতে যেতে বাধা পোহাতে হয়।

মোংলাসহ কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট ও ফকিরহাটসহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ। ফলে ওই রাস্তাগামী যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা মূল সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। তৈরি হয় তীব্র যানজট। একপর্যায়ে অফিসগামীরা তাদের গন্তব্যে না পৌঁছে বাড়িতে ফিরে যায়। এ অবরোধে বাগেরহাট থেকে খুলনা-মাওয়া-ঢাকা রুট অচল হয়ে পড়েছে। এতে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট।

অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। অবরোধের কারণে বাগেরহাটের কোনো উপজেলা থেকেই ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। চলছে না অভ্যন্তরীণ যানও।

এদিন ভোর থেকে অবরোধ কর্মসূচি শুরু করলেও সকাল ১০টার দিকে মোংলা-দিগরাজের বিভিন্ন সড়কের মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় আন্দোলনরতদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

শুধু রোগী বা অ্যাম্বুলেন্স দেখে ছেড়ে দেওয়া হয়। এ অবস্থায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। এতে করে অনেক চাকরিজীবী সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারেননি।

বেসরকারি চাকরিজীবী সুজন বলেন, সকালে মোটরসাইকেলযোগে অফিসের উদ্দেশে রওনা দিলেও আন্দোলনকারীদের বাধার মুখে বাসায় ফিরে আসতে হয়। একদিনের বেতন কাটা যাবে। অফিস তো আর আন্দোলনের অজুহাত শুনবে না।

চলমান অবরোধে প্রতি নীরব সমর্থন আমজনতার, এমন অবস্থা দৃশ্যত মনে হচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া অবরোধে রাস্তাঘাটে বের হচ্ছে না সাধারণ মানুষ। অল্প সংখ্যক গাড়ি বের হলেও তা স্থানীয় অবস্থানে চলাচল করে। এরকম পরিস্থিতিতে অবরোধে নড়বড়ে মোংলার স্থানীয় অর্থনীতি।

এদিকে অর্থনীতিতে দারুণ অবদান রাখা মোংলার পর্যটন কেন্দ্রগুলোও পর্যটক খরায় ভুগছে। ফলে সেখানকার ব্যবসায়ী ও শ্রমিকদের জীবনে স্থবিরতা দেখা দিয়েছে। প্রত্যাশিত পর্যটক না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীসহ এ খাতের সঙ্গে জড়িতরা।

বেসরকারি অফিসের কর্মী ইসরাত জাহান বলেন, এসব আন্দোলন কবে শেষ হবে জানি না। আমাদের এই জনদুর্ভোগের কথা চিন্তা করে হলেও সিইসির সিদ্ধান্ত বদল করা উচিত।

মোংলা পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, অবরোধ সফল করতে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মোংলা নদীর খেয়া পারাপার ও ফেরি চলাচল। এতে এমনিতেই বন্ধ হয়ে গেছে ইপিজেড। আর সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল কল কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে। আসন ফিরে পাওয়ার দাবিতে বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটি সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি বাগেরহাট-৪ আসন বিলুপ্তি ও বাগেরহাট-৩ আসনকে বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা করে। বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে ও আসন পুনর্বহালের দাবিতে ৩০ জুলাইয়ের পর থেকে বাগেরহাটজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০