admin
২ সেপ্টেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৮ জন

ঝিনাইগাতীতে দিঘীরপাড় ফাযিল মাদরাসায় সরকারি বই বিক্রির অভিযোগ

ফটোকার্ড ডাউনলোড করুন
452

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাযিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য প্রেরিত সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিযোগে জানা গেছে, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল ইসলাম,সহকারি শিক্ষক (শিক্ষক প্রতিনিধি) নওশেদ আলী এবং অফিস সহকারি শহিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ ওঠেছে।
১০ ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া, রাহিদুল ইসলাম,মোবাসার, আবু বকর সিদ্দিক,মুন্নি, রিয়াজুল ইসলামসহ আরও অনেকে অভিযোগ করে বলেন,আমাদের মাঝে বিনামূল্যের সরকারি বই সম্পূর্ণভাবে বিতরণ করা হয়নি। বাইরে কেজি দরে বই বিক্রি করেছে। এখনো আমাদের ২-৩ টি বই হাতে আসেনি। উপরন্তু বই প্রদানের সময় আমাদের কাছ থেকে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন,বিনামূল্যের সরকারি বই বিক্রি করা একটি গুরুতর অনিয়ম এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকারের প্রতি চরম অবহেলা। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিঘীরপাড় ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের প্রতিষ্ঠানে সরকারি বই বিতরণে কোনো অনিয়ম হয়নি। কিছু শিক্ষার্থী হয়তো সময়মতো বই হাতে পায়নি। কিন্তু বই বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) মো.রহুল আমিন তালুকদার বলেন,এ ধরনের অভিযোগ খুবই গুরুতর। আমি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখব। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল বলেন,সরকারি বই বিনামূল্যে বিতরণের কথা। শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া বা বই বিক্রি করা আইনগত অপরাধ। এ বিষয়ে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় অভিভাবকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে সরকারের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে,সেখানে দায়িত্বশীল শিক্ষক-কর্মচারীদের এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অন্যদিকে শিক্ষার্থীরা দ্রুত বাকি বই বুঝে পাওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের সরকারি বই পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার,অথচ দিঘীরপাড় ফাযিল মাদরাসার বই বিক্রির এ অভিযোগ শুধু শিক্ষাঙ্গনে অনিয়মের চিত্রই নয়,বরং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার হরণ বলেও মন্তব্য করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০