শিরোনাম ::
মনপুরায় বজ্রপাতে জেলের মৃত্যু
ভোলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জাহাঙ্গীর খাল নিবাসী মো. মাহে আলম মাঝির ছেলে মোহাম্মদ কামাল মাঝি (৪৫) বজ্রপাতে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে বাসায় নিয়ে গেলে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত কামাল মাঝি তিন কন্যা সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box



















