admin
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

মনপুরায় বিচার না পেয়ে বিষ খেয়ে অসহায় জেলের আত্মহত্যা

ফটোকার্ড ডাউনলোড করুন
182

মনপুরায় গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে মারধরের বিচার না পাওয়ায় খালেক( ২২) নামের এক জেলে বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ) সকালে ওই জেলে নিজ বাড়িতে বিষপানের ঘটনা ঘটায়। অতঃপর তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার উন্নতি না পেয়ে দ্রুত ভোলায় রেফার করেন। ভোলায় নেওয়ার পর জেলে খালেক (২২) কে ঢাকায় রেফার কর হয় । ঢাকায় নিয়ে তাকে আইসিইউতে ৪ দিন রাখার পর খালেক মৃত্যু বরন করেন।

মৃত খালেক ভোলা জেলা মনপুরা উপজেলা ২ নং হাজীরহাট ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এর স্থানীয় বাসিন্দা বেল্লাল এর ছোট ছেলে।

এলাকা সুত্রে জানাজায় ২ নং হাজীরহাট ইউনিয়ন এর বাসিন্দা মৃত নুরু’র ছেলে মোঃ রবুর নৌকায় দীর্ঘদিন ধরে দৈনিক হাজিরা হিসেবে মাছধরা কাজ করতেন খালেক। কয়েকদিন খালেক মাছ ধরতে না যাওয়ায় রবু’র দুই ছেলে আশিক (২০) এবং ইব্রাহিম (১৮) খালেক কে নৌকায় যেতে বল্লে সে জাবেনা বলে। এর পর আশিক এবং ইব্রাহিম (২ সেপ্টেম্বর) সকালে লোকজনের সামনে এলোপাতাড়ি মারধর করতে থাকলে খালেক জ্ঞান হাড়িয়ে পেলে এর পর তাকে রেখে চলে যায় আশিক এবং ইব্রাহিম । এর পর খালেকের জ্ঞান ফিরলে সে উঠে দ্রুত নৌক্যাম্পে গিয়ে মৌখিক দেয় নৌবাহিনী খালেক কে বলে এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দেওয়ার জন্য। ৭ নং ওয়ার্ড এর মেম্বার জাফরকে বিষয়টি জানালে সে বলেন আমি এখন বিচার করি না তুমি ৪ নং ওয়ার্ড এর মেম্বার মহিউদ্দিন এর কাছে যাও। এর পর মহিউদ্দিন মেম্বার তার পরদিন বিচারের তারিখ দিলেও মেম্বারসহ কেউই আসেনি বিচার করার জন্য। এর পর খালেক এলাকায় অনেকের কাছে বিচারের দাবীতে গেলেও কেউই বিচার করেনি। দুইদিন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েও বিচার না পেয়ে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) তার নিজ বাড়িতে বিষ পান করেন খালেক ।

খালেকের বড় ভাই বলেন : আমার ভাই আমাদের সবার ছোট। রবুর নৌকায় মাছ ধরতে না যাওয়ায় রবুর দুই ছেলে আশিক এবং ইব্রাহিম মানুষের সামনে পালাইয়া কুকুরের মত মারধর করেছে। আমার ভাই সবার কাছে বিচারের জন্য গেছে। কেউ বিচার না করায় গত শুক্রবার বিষ খেয়েছে। শুক্রবার কেউ আমার ভাইকে দেখতে যায় নাই তাহারা আমাদেরকে একটি টাকাও দেয় নাই ।আমরা মানুষের কাছ থেকে চাঁদা উঠিয়ে দেয় নাই ঢাকায় নিয়ে গেছি। আমার ভাই চারদিন আইসিইউতে চিকিৎসায় থাকার পর গত রাতে ৩ টায় মারা গেছ আমি আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই।

মৃত খালেক এর মা বলেন,আমার ছেলেকে আশিক এবং ইব্রাহিম কুকুরের মত পিটিয়েছে । আমার ছেলে নৌবাহিনী, জাফর মেম্বার, মহিউদ্দিন সেক্রেটারি , নেতাদের কাছে কাছে ভিক্ষুকের মতো ঘুরছে বিচারের আসায়। কিন্তু কেউ বিচার করে নাই। বিচার না পেয়ে আমার ছেলে বিষ খেয়েছে। আমি এর বিচার চাই।

অভিযুক্তদের মা বলেন, খালেক আমাদের আপতিয় স্বজন। খালেক আমার দুই ছেলের সাথে একসাথে মাছ ধরতো কিছুদিন ধরে খালেক মাছ ধরতে না যাওয়াতে আমার ছেলে আশিক এবং ইব্রাহিম দুইটা থাপ্পড় দেয়।

এ বিষয়ে ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, এই ঘটনা ৭ নং ওয়ার্ড এর জাফর মেম্বার এর এলাকার। জাফর মেম্বার যদি আসে তাহলে আমি আসবো বলেছি। এরপর আর কোন বক্তব্য দিতে আমি পারবো না ।

৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জাফর মেম্বার বলেন, আমার কাছে খালেক নামের একজন ছেলে এসে এই বিষয় জানিয়েছে। আমি বলেছি রবু নাছির ক্যারানির স্বজন  নাছির ক্যারানি কে জানাও। সে যদি বিচার না করে তাহলে আমাকে বলিও। এর পর আর কিছু আমাকে জানায়নি

এই বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি আহসান কবির জানান,আমাদের কাছে মৃত খালেক-এর মা একটি লিখিত অভিযোগ করেছে। আমাদের অফিসার অভিযুক্তদের খোঁজে ৩ দিন গিয়েও পায়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০