ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ

শেখ হাসিনা বেঁচে থাকলে ক্ষমতায় আসবেনা বিএনপি, তাই ২১ বার হত্যার চেষ্টা-সিটি মেয়র খালেক

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৪

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট। খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপি আজ পাগল হয়ে গেছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশি বন্ধুদের সহায়তায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিতে চায় তারা। কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকলে সেই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবেনা বলেই তাকে ২১ বার হত্যার চেষ্টা করে বিএনপি। শেখ হাসিনা আছেন বিধায় আজ বাংলাদেশের মানুষ অনেক কিছু পেয়েছেন। দেশের মানুষের জন্য এমন কোনও কাজ নেই, যা তিনি করেননি’।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে মোংলায় স্থানীয় আ’লীগ কার্যালয়ে কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর আ’লীগের সভাপতি ও মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আরও বলেন, শেখ হাসিনা পৃথিবীতে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানুষ তাকে চিহ্নিত করেছেন এবং তাকে সন্মান করেন। এজন্য শেখ হাসিনাকে কিভাবে সরানো যায় সেজন্য একটি গোষ্ঠি একটি দল উঠেপড়ে লেগেছে।

প্রতিপক্ষ বিএনপিকে উদ্দেশ্য করে আব্দুল খালেক বলেন, বিদেশীদের কাছে না গিয়ে দেশের মানুষের সাথে থাকেন। আজ বিএনপির সাথে ২০ দল ছিল, তা আজ ভেঙ্গে গেছে। এখন ২০ দলের মালিক ২০ জন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এবং জামায়াত ছাড়া এই ২০ দলের প্রস্তাবক এবং সমর্থক নাই। এসময় তিনি, বিএনপির সাথে যোগ দেওয়া একসময়ের আ’লীগের নেতা আ স ম আব্দুর রব ও মাহামুদুর রহমান মান্নারও সমালোচনা করেন।

কর্মি সমাবেশে আরও বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার প্রমুখ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৮:১০ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

শেখ হাসিনা বেঁচে থাকলে ক্ষমতায় আসবেনা বিএনপি, তাই ২১ বার হত্যার চেষ্টা-সিটি মেয়র খালেক

আপডেট সময় : ০৯:২৮:১০ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২