নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৪ জন

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনা হচ্ছে : হাফিজ

৪২৪

জনগণের রায়কে ভয় পেয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অনেকে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ইস্যুকে সামনে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, যারা বলছে যে, নির্বাচন হতে দেওয়া হবে না— তাদের বলতে চাই, বিএনপি কোনো দুর্বল দল নয়। কারা নির্বাচন হতে দেবে না, ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। ১৭ বছরের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগসহ সবাইকে মেসেজ দিতে চাই— জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে।

তিনি বলেন, বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে, এদের সরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আজকে আবারও জানাব— নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই বর্তমান প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোসরদের মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না।

এই বিএনপি নেতা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে না, এদেশের জনগণের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। যারা পিআর নিয়ে আন্দোলন করছেন, তাদের বলব— আপনারা জনগণের কাছে যান। জনগণ যদি আপনাদের সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করুন। আমরা মাথা পেতে নেব। যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয়, এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না।

মেজর হাফিজ বলেন, ১০৪ জনকে নিয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কেন জাতিসংঘে গেলেন। ১০ মিনিটের একটা ভাষণ দেবেন সেখানে। আমি জাতিসংঘে দুবার গিয়েছি। এই ধরনের মিটিংয়ে আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি। এখানে একটা মেটো বক্তৃতা দেয় ১০ মিনিটের, এটা কেউ শোনে কেউ শোনে না।

তিনি বলেন, সফলতা পান বা না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে। ১০৪ জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন? এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয়। ১০৪ জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মানানসই নয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০