চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
১৪ অক্টোবর ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪০ জন

চরফ্যাশনে এম.ভি.সি’র উদ্যোগে ফুটবল ক্যাম্পিং উদ্বোধন

৫৩৪

ভোলার চরফ্যাশনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাব (এম.ভি.সি)-এর উদ্যোগে “যুব স্পোর্টস একাডেমি ফুটবল ক্যাম্পিং” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চরফ্যাশন ডাকবাংলো সংলগ্ন এম.ভি.সি’র নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিন মাসব্যাপী এ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়। উপজেলার ১২, ১৩, ১৪ ও ১৭ বছর বয়সী কিশোরদের মধ্য থেকে যাচাই-বাছাই করে মোট ১২০ জন কিশোরকে এই ক্যাম্পিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এম.ভি.সি’র সিনিয়র সহ-সভাপতি মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি.এস.এম ফিদা হাসান।

এছাড়া এম.ভি.সি’র উপদেষ্টা ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধান সম্পাদক মো. ফুয়াদ মিয়া, ইব্রাহিম হাওলাদার, অর্থ সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক রাশেদ, সদস্য শাখাওয়াত হোসেন, জসিম, আওলাদ, জাহান সিকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে যুব সমাজ মাদকাসক্তি ও মোবাইলের অপব্যবহারে বিপথে যাচ্ছে। এখনই তাদের খেলাধুলার সঙ্গে যুক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ সময় তারা এম.ভি.সি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ক্যাম্পিংয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শিশির মাহমুদ। সহযোগী কোচ হিসেবে আছেন আজাদ, সোহেল ও ছোটন দাস।

উল্লেখ্য, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এম.ভি.সি’র সভাপতি, অস্ট্রেলিয়া প্রবাসী মো. সালমান রহমান সোহেল এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রেমের টানে মালয়েশিয়া থেকে সিরাজগঞ্জে এনায়েতপুরে তরুণী:এলাকা জুড়ে চাঞ্চল্য

মাঠে ফসল বাঁচাতে সারের জন্য কৃষকের হাহাকার।

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা,ভাংচুর সড়ক অবরোধ

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

১০

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

১১

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

১২

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

১৩

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

১৪

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১৬

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১৭

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৮

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৯

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

২০