স্টাফ রিপোর্টারঃ
১৮ অক্টোবর ২০২৫, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৪ জন

অন্যায়ে জড়িত নেতা যতবড়ই হোক, রেহাই নেই : মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

৬৫৫

“আমার দলের কেউ যদি অন্যায় বা জুলুম-নির্যাতনের সঙ্গে যুক্ত থাকে, আপনারা সরাসরি আমাকে জানাবেন। সে যত বড় নেতা হোক, তাকে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।”
— এভাবেই স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে দলীয় শৃঙ্খলা ও ন্যায়নীতির বার্তা দিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. নাছরুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, সহ-সভাপতি হাসান মাকসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মহিউদ্দিন জুলফিকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদের সদস্য শাহ্ মোঃ শাহীন সাজি, ভোলা জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা আব্দুল হালিম জাহাঙ্গীর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ বলেন, “ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকরা সমাজের আয়না। তারা সত্য, ন্যায় ও নৈতিকতার পথ দেখিয়ে সমাজকে আলোকিত করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ভোট চান এবং ধর্মীয় শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।”

তিনি আরও বলেন, “আমরা চাই দেশের মানুষ শান্তি, নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে জীবন যাপন করুক। এজন্য অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে একত্রিত হয়ে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।”

সভায় বক্তারা বলেন, সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তারা যেন স্বাধীনভাবে সত্য ও ন্যায়ের কথা বলতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।

পরে মাওলানা মোস্তাক আহমেদের নেতৃত্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%af%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%a1/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০