ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সানজিদা ও সামিরা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেকক্ষণ আগেই তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশু দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর...
৭০৯
ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সানজিদা ও সামিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেকক্ষণ আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশু দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।