ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা

শিবচরে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা প্রচারে জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৯১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মাদারীপুরের শিবচরে এক বর্ণাঢ্য জনসভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা মোজাম্মেল হোসেন চৌধুরী নোয়াব।

অনুষ্ঠানে বর্ণাঢ্য মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলেন হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমায়েত হোসেন খান এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ তুরাগ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, “দেশের বর্তমান সংকট নিরসনে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ। বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে গণঅধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৪০৮ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

শিবচরে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা প্রচারে জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫