নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৬ জন

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

৩৫৫

বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই ২৩০ মেগাওয়াট পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের সব ক’টি চালু করা হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি করা হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদে পানি বৃদ্ধির কারণে এবার একযোগে চালু করা হয়েছে কেন্দ্রের ৫টি ইউনিট।

বুধবার (৯ জুলাই) রাত ৮টা থেকে একযোগে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা সম্ভব হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১২ মেগাওয়াট। যা উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। ৫টি ইউনিটের মধ্যে ১নং ও ২নং ইউনিট হতে প্রতিটি থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবারও এই প্রকল্পের ৫টি ইউনিট পুরোদমে চালু ছিল। এখান থেকে গতকাল বৃহস্পতিবারও ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে প্রকল্প অফিস সূত্র জানান।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিতে ভারি বৃষ্টিপাত হওয়ার ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

তাঁরা আরো জানান, বুধবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট। রুলকার্ভ অনুযায়ী এ সময় হ্রদের পানি থাকার কথা ৮৫.২৮ ফুট। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট।

সূত্র : বাসস।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১০

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১১

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১২

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৩

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৪

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৫

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৬

live

১৭

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৮

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৯

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

২০