ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার Logo লালমোহনে বিএনপি নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে নিহত ৭, আহত অন্তত ২৫ Logo পাঁচবিবিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা Logo মনপুরায় গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ধর্ষক গ্রেফতার Logo গ্যাস সংকটসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি Logo বর্ণাঢ্য আয়োজনে “বাংলার জনপদ” এর দ্বিতীয় বর্ষে পদার্পণ উদযাপন Logo Logo সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু Logo গাছে বেঁধে শিক্ষককে নির্যাতনের অভিযোগ, থানায় এজাহার

বিশেষ খাবারের আয়োজন

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৭০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য আয়োজন করা হয়েছে ঈদের জামাত ও বিশেষ খাবারের। শনিবার (৭ জুন) সকালে কারাগারের ভেতরে বন্দিদের জন্য ঈদের একটি বিশেষ জামাত অনুষ্ঠিত হয়, যাতে হাজারো বন্দি অংশ নেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন সকাল সোয়া ৮টার দিকে বন্দিদের জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদের প্রথম জামাত হয়। সর্বমোট তিনটি জামাতের আয়োজন করা হয় এ দিন।

ঈদ উপলক্ষে বন্দিদের জন্য ছিল বিশেষ খাবারের ব্যবস্থাও। সকালেই নাস্তায় ছিল পায়েস ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হয় মুরগির রোস্ট, গরুর ও খাসির মাংস (ব্যক্তিগত পছন্দ অনুযায়ী), কোমল পানীয়, সালাদ, পান-সুপারি এবং মিষ্টান্ন। রাতের খাবারে ছিল ভাত, মাছ ও আলুর দম।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোরবানির জন্য জবাই করা হয়েছে ৮টি গরু ও ১০টি খাসি। আত্মীয়-স্বজনদের মাধ্যমে আরপি গেট দিয়ে বন্দিদের কাছে উপহার ও সুভেনির পৌঁছানোর ব্যবস্থাও ছিল।

কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে বন্দিদের ঈদ উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দিদের জন্য ঈদের পরদিন বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে।

এছাড়াও ঈদের তৃতীয় দিন প্রিজন ম্যারাথন ২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজন থাকছে, যাতে কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫ ৩৪০ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

    বিশেষ খাবারের আয়োজন

    কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত

    আপডেট সময় : ০৯:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫