admin
২৮ ডিসেম্বর ২০২২, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান

ফটোকার্ড ডাউনলোড করুন
157

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট। বাগেরহাটের শরণখোলায় জনসাধারনের মাঝে
জনসচেতনামূলক বক্তব্য ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার অর্ন্তগত দোনা, সোলামবাড়িয়া এবং পাতাবাড়িয়া তৎসংলগ্ন এলাকায় দুপুর১২টা হতে দুপুর ২টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে ১৬৭ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। আজ (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান সাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল/চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই দরিদ্রের চিকিৎসা সেবায় এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড।

এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেনিফার বিনতে ইয়াসিন, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও নিবার্হী কর্মকর্তা বিসিজিএস সোনার বাংলা লেফটেন্যান্ট ইকবাল হোসেন, (এক্স), বিএন সহ অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশান শরণখোলায় লেফটেন্যান্ট ইকবাল হোসেন, (এক্স), বিএন কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এ জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন,বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০