অনলাইন ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৪ জন

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

৬১৭
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৯৭ জন

গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরাইলি হামলা। গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি ‘খুব শান্তিপূর্ণ’ থাকে।

অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন।

সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা ফিলিস্তিনিদের মানবিক কষ্ট দ্রুত লাঘবের আহ্বান জানিয়েছেন এবং ইসরাইলে সেনা সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

তারা ‘দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তবধর্মী পদক্ষেপ’ নিয়েও আলোচনা করেছেন—যা ফ্রান্স ও সৌদি আরব একসঙ্গে এগিয়ে নিচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত এক সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০