ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের Logo মনপুরায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই দুই ফিশিং ট্রলারসহ ৪ জেলে আটক, ৬০ হাজার টাকা জরিমানা Logo গাজীপুরের কালিয়াকৈরে আতঙ্কের নাম ‘গলাচিপা বন’, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী Logo মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী Logo রামপাল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তার অকাল মৃত্যু Logo ৩ হাজার ৪০০ জেলের মাঝে উজিরপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু Logo ফের ৬ মাসের জন্য স্থগিত হযরত আলী হিরন Logo রমজান আসার আগেই ফলের বাজারে আগুন, আকাশছোঁয়া দামে দুশ্চিন্তায় সাধারণ মানুষ Logo কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার Logo বিশ্ব ভাড়াটিয়া দিবসে হেমায়েতপুরে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে আতঙ্কের নাম ‘গলাচিপা বন’, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী

রুনা ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর)
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা বন এলাকায় অপরাধের আশঙ্কায় উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বনের নির্জন পরিবেশকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। মাঝেমধ্যে বনের ভেতর ও আশপাশে মরদেহ উদ্ধারের ঘটনা এবং নির্জন সড়কে ডাকাতির অভিযোগ এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে।

স্থানীয়দের দাবি, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষকে এনে এ বনে হত্যা করে মরদেহ ফেলে রাখার মতো ঘটনাও ঘটছে। পাশাপাশি বনের ভেতর দিয়ে যাওয়া নির্জন সড়কে চলাচলকারীরা ডাকাতির ঝুঁকিতে রয়েছেন বলে তাঁদের আশঙ্কা।

এ পরিস্থিতিতে সন্ধ্যার পর চলাচলসহ দৈনন্দিন কাজকর্মে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, অপরাধ প্রতিরোধে দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থা না থাকায় তাঁদের উদ্বেগ দিন দিন বাড়ছে।

গলাচিপা বন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বনকেন্দ্রিক অপরাধের অভিযোগ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে গলাচিপা বন ও আশপাশের সড়কে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫১:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

গাজীপুরের কালিয়াকৈরে আতঙ্কের নাম ‘গলাচিপা বন’, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী

আপডেট সময় : ১২:৫১:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬