ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা

চরফ্যাশনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৪

ভোলা জেলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে হারুন (২০) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।

চরফ্যাশন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাসুদেব কৃষ্ণ জানান, গতকাল বিকেল সাড়ে ৩ টার দিকে হারুন যাত্রী নিয়ে চরফ্যাশন আসে। রাত ৮ টার দিকে হারুনের বাবার সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। রাত ১১ টার দিকে পুনরায় হারুনকে ফোন করা হলে স্বজনরা তার মোবাইল ফোন বন্ধ পান।

ওসি জানান, সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অটোরিকশা চালক হারুনের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি থানায় নিয়ে আসেন। লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ণ, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

চরফ্যাশনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ণ, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩