চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
২০ অক্টোবর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৪ জন

চরফ্যাশনে ‘সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপণ

৭৩৪
চরফ্যাশনে সুলতান পঞ্চায়েত সংস্থার উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপণ

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”— এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের সুলতানের খেয়া ব্রিজ থেকে উত্তর দিকের তালতলি রোড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে গাছের চারা রোপণ করা হয়।

এসময় সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদ হোসেন বলেন,“আমরা শহরে বাস করি, সেখানে বিশুদ্ধ বাতাসের অভাব। সেই চিন্তা থেকেই আমরা দুই দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। এর আগে গত জুলাই মাসেও আমরা সহস্রাধিক গাছ লাগিয়েছিলাম।”

তিনি আরও জানান, সংস্থার ৪১ সদস্যের মধ্যে শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত আছেন।“আমরা চাই সবার সহযোগিতায় একটি সবুজ, সুন্দর ও বিশুদ্ধ বাতাসের দেশ গড়ে তুলতে,”।

সভাপতি ফরিদ হোসেন আরও বলেন,“প্রশাসনের সহযোগিতা পেলে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আরও সম্প্রসারিত করা সম্ভব হতো। ভবিষ্যতে প্রশাসনের সহায়তা পেলে আমরা এই কার্যক্রম আরও ব্যাপকভাবে চালিয়ে যেতে চাই।”

সংস্থার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন,“গাছ লাগানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি লাগানো গাছগুলোর সুরক্ষা করাও সবার দায়িত্ব। আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি ২০১৯ সাল থেকে চলমান রয়েছে। সমাজের মানুষের সচেতনতা ও অংশগ্রহণেই এই উদ্যোগ সফল হবে।”

প্রায় পাঁচ কিলোমিটারব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয়দের উপস্থিতি ও অংশগ্রহণে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০