ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ

তজুমদ্দিন উপজেলা কর্মচারী মঞ্জু কারাগারে

ভোলা প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৭৪

ভোলার বোরহানউদ্দিনে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তজুমদ্দিন উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক (সিএ) আসাদুল্লাহ মঞ্জু (৪৩) কে কারাগারে প্রেরণ করেছে ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই মামলার আরেক আসামি মাসুম বিশ্বাসকেও কারাগারে পাঠানো হয়েছে।

আসাদুল্লাহ মঞ্জু বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের অজিউল্লাহ বিশ্বাসের বড় ছেলে।

মামলার সূত্রে জানা যায়, গত ১০ জুন বোরহানউদ্দিন থানাধীন বড় মানিকা ইউনিয়নের মানিকারহাট বাজারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বাদী মোঃ সুমন ও তার ভাই ফজলে রাব্বি’কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। এসময় প্রধান আসামি মঞ্জু চাপাতি দিয়ে সুমনের মাথায় কোপ দেন, এতে তিনি রক্তাক্ত জখম হন। তার ভাই এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

ওই ঘটনার পর মোঃ সুমন বাদী হয়ে আসাদুল্লাহ মঞ্জুকে প্রধান আসামি করে ছয়জনের নামে বোরহানউদ্দিন থানায় মামলা (নম্বর-৮) দায়ের করেন। মামলার আসামিরা হাইকোর্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান। পরে গত ৯ সেপ্টেম্বর ভোলা জজ আদালতে জামিন শুনানিতে প্রধান আসামি আসাদুল্লাহ মঞ্জু ও মাসুম বিশ্বাসকে জেল হাজতে প্রেরণ করে ভোলার বিজ্ঞ জজ আদালত।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২০:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

তজুমদ্দিন উপজেলা কর্মচারী মঞ্জু কারাগারে

আপডেট সময় : ১১:২০:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫