ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা

তজুমদ্দিনে পণ্য না পেয়ে টিসিবি কার্ডধারীদের বিক্ষোভ মুচিবাড়ির কোনা বাজারে স্থায়ী বিক্রয় কেন্দ্র স্থাপনের দাবি

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৩৪

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীরা পণ্য না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার ও রবিবার পরপর দুই দিন মুচিবাড়ির কোনা বাজার এলাকায় মেসার্স রাহিম এন্টারপ্রাইজের পণ্য বিক্রয় কেন্দ্রের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মুচিবাড়ির কোনা বাজারটি চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই বাজার থেকে চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৮ নম্বর ওয়ার্ড এবং শম্ভুপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মানুষ সহজে পণ্য সংগ্রহ করতে পারেন। বাজারটি কাছাকাছি হওয়ায় গ্রাহকদের অতিরিক্ত গাড়িভাড়া দিতে হয় না; অনেকেই হেঁটে এসে পণ্য নিতে পারেন। তাই স্থানীয়দের দাবি, এই বাজারেই স্থায়ীভাবে টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপন করা হোক।

চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্ডধারী জুয়েল বলেন, “মুচিবাড়ির কোনা বাজার থেকে পণ্য নিলে আমাদের কোনো ভাড়া লাগে না। হেঁটে গিয়ে নিতে পারি। কিন্তু বারবার বিক্রয় কেন্দ্রের স্থান পরিবর্তন করায় আমাদের সময় ও টাকা দুটোই নষ্ট হয়।”

চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুমায়ুন জানান, “আজ মুচিবাড়ির কোনা বাজারে এসে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছি। প্রায়ই বিক্রয় কেন্দ্র পরিবর্তন হয়, এতে হয়রানির শিকার হতে হয় এবং অতিরিক্ত ভাড়াও খরচ করতে হয়। আমরা চাই স্থায়ীভাবে মুচিবাড়ির কোনা বাজারে বিক্রয় কেন্দ্র হোক।”

চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কার্ডধারী নিরব বলেন, “আমাদের এলাকা থেকে এই বাজার খুবই কাছে। কিন্তু চাঁদপুর ইউনিয়নে এবার ডিলারের বরাদ্দ কম থাকায় পণ্য পাইনি। এতে আমরা হতাশ।”

এ বিষয়ে মেসার্স রাহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাহিম বলেন, “অক্টোবর মাসে আমাদের মোট ৮৯৮ জন কার্ডধারীর জন্য পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে শম্ভুপুর ইউনিয়নের জন্য ৬১৪ জন ও চাঁদপুর ইউনিয়নের জন্য ২৮৪ জন কার্ডধারী। কিন্তু মুচিবাড়ির কোনা বাজারে দুই ইউনিয়নের মানুষ একসঙ্গে পণ্য নিতে আসে, ফলে চাহিদা বেড়ে যায়। শম্ভুপুর ইউনিয়নের বরাদ্দ ঠিক থাকলেও চাঁদপুর ইউনিয়নের বরাদ্দ কম হওয়ায় অতিরিক্ত আসা অনেক কার্ডধারীকে পণ্য দিতে পারিনি। বাস্তবে চাঁদপুর ইউনিয়নের জন্য এই স্থানে অন্তত ৭০০–৮০০ কার্ডের মতো চাহিদা রয়েছে।”

চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাজাহান মিয়া জানান, “মুচিবাড়ির কোনা বাজারে গিয়ে অনেকে পণ্য না পেয়ে ফিরে এসেছে। বিষয়টি দুঃখজনক! এরিয়া নির্ধারণ বা পণ্য বরাদ্দের ক্ষেত্রে আগে আমাদের মতামত নেওয়া হলেও এখন আমাদের কিছুই জানানো হয় না। মুচিবাড়ির কোনা বাজার থেকে যেন নিকটস্থ এলাকার কার্ডধারীরা সহজে পণ্য গ্রহণ করতে পারে, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারকে আমি অনুরোধ জানাব।”

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ জানান, “টিসিবির বিক্রয় পয়েন্ট নির্ধারণের বিষয়টি এনডিসি ঠিক করেন। এই বিষয়গুলো আমাদের দায়িত্বে নেই। আপনারা এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন; তিনি সমাধান দিতে পারবেন।”

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (নেজারত শাখা) জানান, “আমরা বিষয়টি অবগত হয়েছি। আগামী মাস থেকে তজুমদ্দিনের টিসিবি কার্ডধারীরা যেখান থেকে পণ্য কিনতে সুবিধা পাবেন, সেখানে বিক্রয় স্থান নির্ধারণ করে দেওয়া হবে।”

স্থানীয় কার্ডধারীদের দাবি, দুই ইউনিয়নের মানুষের সুবিধার কথা বিবেচনা করে মুচিবাড়ির কোনা বাজারেই চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৮ নম্বর ওয়ার্ড এবং শম্ভুপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের জন্য মেসার্স রাহিম এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টকে স্থায়ীভাবে টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্র হিসেবে স্থাপন করা হোক। এতে ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৯:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৩৮ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

তজুমদ্দিনে পণ্য না পেয়ে টিসিবি কার্ডধারীদের বিক্ষোভ মুচিবাড়ির কোনা বাজারে স্থায়ী বিক্রয় কেন্দ্র স্থাপনের দাবি

আপডেট সময় : ০৭:১৯:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫