ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পরিবহন কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ। বৈধ ভাবে বিক্রির দাবী ডিলারের। Logo ৩ মাসেও খোঁজ মেলেনি আবুল খায়েরের, ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি Logo নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু Logo অধ্যক্ষের অন্যায় কাজে অস্বীকৃতি জানায় চাকুরীচ্যুত তৃতীয় শ্রেণি কর্মচারী সেলিম সংবাদ সম্মেলনে অভিযোগের পর চাকরী পুনর্বহালের আকুতি Logo তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত Logo তজুমদ্দিনে দুই হিন্দু পরিবারে সংঘর্ষে নারী ও প্রতিবন্ধীসহ আহত ৫ জন, হাসপাতালে ভর্তি Logo লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক Logo লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভা Logo মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি,মাওলানা ফখরুদ্দিন খান রাজী Logo রাজশাহী-নাটোরের মধ্যে আবারও বাস চলাচল বন্ধ

তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৭

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর বাসনভাঙ্গা চরে মাছ ধরার সময় বজ্রপাতে নজরুল ইসলাম মঞ্জু (৫২) নামে এক জেলে নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসনভাঙ্গা চরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন তিনি। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নজরুল ইসলাম মঞ্জু তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামূল্যাহ গ্রামের মৃত বদিউজ্জামালের ছেলে।

শশীগঞ্জ মাছঘাটের আড়ৎদার জামাল উদ্দিন জানান, তার আড়তের জেলেরা মাছ ধরে ঘাটে ফেরার সময় চরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি অন্য জেলেদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলাম মঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজিব জানান, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বজ্রপাতে আক্রান্ত অবস্থায় ওই জেলেকে হাসপাতালে আনা হয়। তার শরীরের একাংশ ঝলসে যাওয়ার মতো অবস্থায় ছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, বজ্রপাতে একজন জেলে নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত

আপডেট সময় : ০৪:৪৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬