admin
২ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মিদের বিরুদ্ধে বিনোদন কেন্দ্রে হামলার অভিযোগ, পুলিশসহ আহত ৭

ফটোকার্ড ডাউনলোড করুন
182

নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর কবিরহাটে শিরিন গার্ডেন নামে একটি বিনোদন কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশসহ ৭জন আহত হয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বিনোদন কেন্দ্রের দর্শনার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।    

গতকাল মঙ্গলবার ( ১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মধ্য সুন্দলপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত দুজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। অপরদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  

বিনোদন কেন্দ্রের মালিক সিদ্দিকী নাছির উদ্দিন জানান, প্রতি বছর ঈদের সময় স্থানীয় একটি কিশোর গ্যাং গ্রুপ বিনোদন কেন্দ্রে এসে হাঙ্গামা করে দর্শনার্থীদের ইভটিজিং, মুঠোফোন ও টাকা ছিনতাই করে। প্রতি বছরের ন্যায় গতকাল বুধবার সন্ধ্যার দিকে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য পৃথক পৃথক ভাবে বিনোদন কেন্দ্রে প্রবেশ করে উশৃঙ্খল আচরণ শুরু করে। একপর্যায়ে বিনোদন কেন্দে থাকা কর্মচারী ও পুলিশ তাদের বের করে দেয়। কিছুক্ষণ পরে কিশোর গ্যাংয়ের ২০-৩০জন সদস্য পুনরায় সংঘটিত হয়ে বিনোদন কেন্দ্রে এসে প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করে হামলা ভাংচুর শুরু করে। পরবর্তীতে তারা বিনোদন কেন্দ্রের ক্যাশে নগদ থাকা টাকা লুট করে নিয়ে নিয়ে যায়। এ সময় এক পুলিশ তাদের প্রতিহত করতে এসে আহত হয়। বিষয়টি সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। আমি অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। ইতিমধ্যে হামলার একটি ভিডিও ফুটেজে ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। বিনোদন কেন্দ্রের মালিক ভয়ে কারো নাম উল্লেখ করে কথা বলতে রাজি হয়নি।    

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন বলেন, হামলার বিষয়টি আমি শুনেছি।  তবে এর বেশি কিছু আমার জানা নেই।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, মারামারির ঘটনা ঘটেছে।  এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।  তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন পুলিশ সদস্য তেমন আহত হয়নি।  

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০