admin
১৭ আগস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ

১৬

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহম্মদ সেলিম।

সোমবার (১৭ আগষ্ট) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।

এসময় হেযবুত তওহীদের এই শীর্ষ নেতা বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে সম্প্রতি নোয়াখালী জেলা স্কুলের মাঠে একটি ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার, হুমকি, উসকানি, গালাগালি ও বেআইনি বক্তব্য রাখেন বক্তারা। ‘সারা দেশে হেযবুত তওহীদের কবর রচনা করা হবে’, ‘সরকার হেযবুত তওহীদকে নিষিদ্ধ না করলে সারাদেশ অচল করে দেয়া হবে’, ‘হেযবুত তওহীদের আস্তানা গুড়িয়ে দেয়া হবে’, এরকম বহু বক্তব্য সেখানে রাখা হয় যেগুলো সম্পূর্ণরূপে দেশের আইন ও সংবিধানপরিপন্থী।

ইমাম সেলিম আরো অভিযোগ করেন, কওমি মাদ্রাসাকেন্দ্রিক এই গোষ্ঠীটি দেশের বিভিন্ন জায়গায় হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হাটে-বাজারে, মসজিদে-মাদ্রাসায় বিতরণ করছে এবং জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। তারা সভা-সমাবেশে, মসজিদের মিম্বারে, শুক্রবার খুতবার বয়ানে এবং ওয়াজের মঞ্চে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে মুসল্লিদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করছে। এই অবস্থায় সংগঠনের নেতা-কর্মীদের জান-মাল, বাড়িঘর, সংগঠনের কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পসমূহের উপর যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এসময় সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ, নেতা-কর্মীদের জানমাল ও স্থাপনার নিরাপত্তা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মতবিনিময় সভায় নোয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ

কেক তৈরিতে পচা ডিম,বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

সরকারের ১৮০ দিন: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কোন পথে?

দিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কে নিয়ে ফেসবুকে পোস্ট , রাতে যুবদল নেতাকে পিটিয়ে জখম

সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর ‎হামলা, প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ‎

নতুন কুঁড়ি স্পোর্টসের অর্থ আত্মসাতের অভিযোগ মনপুরার ইউএনও আবু মুছার বিরুদ্ধে

লালমোহনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রূপগঞ্জে ইউনিয়নের প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা

সেফটিক ট্যাংকে নেমে মর্মান্তিক মৃত্যু, পঞ্চগড়ে ৮ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

১০

ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

১১

লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি

১২

মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৩

লালমোহনে স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের চলাচলের পথে তালা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

১৪

নওগাঁর মহাদেবপুর ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমাশিয়া বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

নওগাঁর মান্দা লক্ষ্মীরামপুর গ্রামে প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

১৬

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, সাড়ে ২৫ লাখ নকল সিগারেট জব্দ

১৭

আরাফাত রহমান কোকো: নীরবে চলে যাওয়া এক নিভৃতচারী ক্রীড়া সংগঠকের গল্প

১৮

যশোরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

১৯

স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও

২০