নোয়াখালী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩২ জন

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

[ppsp_buttons]

নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ (২৯) মো.আকবর হোসেন সবুজ (৩৪) মো.সালাউদ্দিন (৩৫) মো.নুরুল হুদা (৩৫) মো.জাবেদ হোসেন (৩০)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের (ওসি) মো.আশরাফ উদ্দিন। এর আগে, বুধবার দিবাগ রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুটি পিকআপ ভ্যানে জাটকা ইলিশ পরিবহনকালে ২৫০০ কেজি ঝাটকাসহ ছয়জনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদের ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নোয়াখালী জেলা ডিবি পুলিশের (ওসি) মো.আশরাফ উদ্দিন আরও বলেন, তাৎক্ষণিকভাবে প্রত্যেকে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদেরকে মুক্তি দেওয়া হয়। পরে মাছ গুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

১০

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১১

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১২

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১৩

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৪

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৫

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৬

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৭

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৮

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৯

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

২০