ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ

পর্যটন এলাকায় ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭৮

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক ওই যুবকের নাম ঠিকানা জানা যায়নি।

বুধবার (৪ জুন) দুপুরের দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রহমত বাজার পর্যটন কেন্দ্র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নলচিরা নৌ-পুলিশ।

স্থানীয় বাসিন্দা আক্তার মেম্বার জানান, সকালে জোয়ারের পানিতে বুড়িরচর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন রহমত বাজার পর্যটন কেন্দ্র এলাকায় জোয়ারের পানির সাথে মরদেহটি ভেসে আসে। একপর্যায়ে মরদেহ সেখানে গোল গাছের সঙ্গে আটকা পড়ে। জোয়ারের পানি নেমে গেলে দুপুর পৌনে ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়। অর্ধগলিত যুবকটির বয়স আনুমানিক ৪০-৪২ বছর হবে। তার গায়ে কালো টি-শার্ট রয়েছে, তবে পরনে কোনো প্যান্ট ছিল না। মরদেহটি ফুলে গেছে ও পচন ধরেছে। চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হবে।

যোগাযোগ করা হলে হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ফয়সাল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহটি কার বা কোথা থেকে ভেসে এসেছে তা এখনো জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার ও যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে। পরে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৫ অপরাহ্ণ, বুধবার, ৪ জুন ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

পর্যটন এলাকায় ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

আপডেট সময় : ০৫:৫৩:৩৫ অপরাহ্ণ, বুধবার, ৪ জুন ২০২৫