ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীতে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪৭

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা দুই সপ্তাহের প্রখর সূযর্য আর তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। প্রচন্ড গরমের সাধারণ ও কর্মজীবী মানুষেরা অস্বস্তিতে পড়েছেন। তাপমাত্রা জনিত কারণে শিশু ও বৃদ্ধরা চরম দূর্ভোগে পড়েছেন। টানা দুই সপ্তাহ ধরে প্রখর রোদের ঘাম ঝরানো তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে। বিশেষ করে তীব্র রোদের তাপে কারণে দিন মজুর, রিকশাচালক, ঠেলা ও ভ্যানচালকরা কাজে করতে পারছেন না। ফলে তীব্র তাপদাহে অনেকে অলস সময়ও পাড় করতে দেখা গেছে। আবার অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বেড়িয়েছেন। তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছে সব থেকে বেশি ভোগান্তিতে। একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত,পানি, আইসক্রীম খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা সাধারণ মানুষের। বৃষ্টিহীন তীব্র গরমে আগামী ৭২ ঘন্টা পর্যন্ত নেই কোন সুখবর। গেল এক সপ্তাহ ধরে এ উপজেলায় তাপমাত্রা গড়ে ৩৫ ডিগ্রী ওঠানামা করছে। তিন চার দিন আরো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীব-বৈচিত্রের উপরও। এমন প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে ফুলবাড়ীবাসীর। এতে করে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। একটু শীতলতার জন্য শিশু-কিশোর সকলেই পুকুর-নদী,বিলে ছোটাছুটি করছে। অসহনীয় প্রচন্ড গরমে গ্রামাঞ্চল কিংবা শহরে শিশু,বয়স্কদের জ্বর-সর্দি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। তাপের কারণে নানা বয়সিদের দেখা দিয়েছে চর্ম রোগও। তীব্র তাপদাহে কয়েকদিন থেকে উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে মানুষের সমাগম কিছুটা কমেছে। প্রচন্ড গরমেই ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধও রেখেছেন। প্রচন্ড তাপদাহ থেকে একটু স্বস্তি পেতে কেউ কেউ গাছের তলে বঁাশের টং বানিয়ে আশ্রয় নিচ্ছে। অনেকে আবার ঘন ঘন ঠান্ডা পানিতে গোসল করছে।
উপজেলার কুরুষাফেরুষা এলাকার ভ্যান চালক বাবল চন্দ্র বর্মন ও হাক্কু মিয়া জানান , গত এক সপ্তাহে প্রচন্ড তাপদাহের কারণে ঠিকমতো কাজে যেতে পাচ্ছি না। গরমে কাজ করতে না পেয়ে আয় কমে গেছে। আগে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা আয় করা যেতো। এখন প্রচন্ড গরমের কারণে সারা দিনে ২০০ টাকা আয় করা মুশকিল হয়ে পড়েছে।
একই এলাকার সুচিত্রা রানী রায় বলেন, প্রচন্ড গরম পড়েছে। বাচ্চা নিয়ে খুবই সমস্যায় আছি। ঘরের মধ্যে থাকায় যায়না। গা জ্বলে। আমার তিন সন্তানের গত কয়েকদিন থেকে জ্বর-সর্দি ও কাশিতে ভুকছে। জানি না কবে বৃষ্টির দেখা মিলবে।
উপজেলার বালারহাট বাজারের ভ্যান চালক আব্দুস সাত্তার ও জহুরুল হক জানান, জীবনের এই প্রথম রৌন্দের তাপমাত্রা বাহে !। জীবন-বঁাচার তাগিতে রিকশা চালিয়ে আমাদের সংসার চলে। গত কয়েকদিন ধরে এত তাপদাহ সহ্য করার মত নয়। পেটে খেলে সব কিছুই সহ্য করতে হয়। তাই প্রচন্ড গরমেই রিকশা চালাচ্ছি। এক আট্টা ক্ষ্যাপ মেরে আবার গাছ তলায় রিকশার মধ্যেই বসে শুয়ে একটু দম নেই বাহে !
উপজেলার কাশিপুর এলাকার ভ্যান তৈয়ব আলী ও জোনাব আলী বলেন, কয়েক দিন থেকে ধরে যে তাপ উঠছে ভ্যান নিয়া পাকা রাস্তায় বের হওয়া যাচ্ছে না। চাকা পানচার হয়ে যায় গরমে। এই গরমের মধ্যে ভাড়াও কমে গেছে। জানি না এ রকম প্রখর রোদ আর কত দিন থাকবে !

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর মিয়া জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। টানা বৃষ্টিপাত না হওয়ায় দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তিনি জানান,ফুলবাড়ীসহ কুড়িগ্রাম জেলা জুড়ে গত এক সপ্তাহ ধরে গড়ে তাপমাত্রা ৩৪ থেকে-৩৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ১৪৮ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফুলবাড়ীতে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ

আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২