ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ৩ হাজার ৪০০ জেলের মাঝে উজিরপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু Logo ফের ৬ মাসের জন্য স্থগিত হযরত আলী হিরন Logo রমজান আসার আগেই ফলের বাজারে আগুন, আকাশছোঁয়া দামে দুশ্চিন্তায় সাধারণ মানুষ Logo কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার Logo বিশ্ব ভাড়াটিয়া দিবসে হেমায়েতপুরে মানববন্ধন Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo মনপুরায় বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারন জানতে গেলে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫ Logo সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস Logo মরণফাঁদে ভাওয়াল মির্জাপুরের সরু সড়ক, ঝুঁকিতে শত শত শিক্ষার্থী Logo কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক

ফের ৬ মাসের জন্য স্থগিত হযরত আলী হিরন

ভোলা প্রতিনিধি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

ভোলা জেলার চরফ্যাশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করেছে চরফ্যাশন আইনজীবী সমিতি। তাঁর বিরুদ্ধে এর আগে গঠনতন্ত্র লঙ্ঘন, অর্থ গ্রহণ, জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে অসদাচরণ, হুমকি এবং মক্কেলের পাসবই ফেরত না দেওয়ার অভিযোগে একাধিকবার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সর্বশেষ গত ৪ অক্টোবর সমিতির সাধারণ সভায় হট্টগোল ও অসদাচরণের অভিযোগের পর তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

একই সঙ্গে হযরত আলী হিরনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাঁর সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সমিতি সূত্রে জানা গেছে।

চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। গতকাল ৫ অক্টোবর নোটিশটি জারি করা হয়। আজ ৬ অক্টোবর থেকে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সমিতির নোটিশ অনুযায়ী, ২০২১ সালের ২৫ মার্চ গঠনতন্ত্রের ৪০ ধারা লঙ্ঘনের অভিযোগে হযরত আলী হিরনের সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হয়। একই বছরের ১৬ নভেম্বর একটি দেওয়ানি মামলায় রায় পাইয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর সদস্যপদ আবার ছয় মাসের জন্য স্থগিত করা হয়।

পরে ২০২২ সালের ২৪ এপ্রিল ভবিষ্যতে আর কোনো অসদাচরণ করবেন না—এমন লিখিত মুচলেকা দেন হযরত আলী। এরপর তাঁকে আবার সমিতির সদস্য হিসেবে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়।

তবে ২০২৫ সালের ৭ আগস্ট সমিতির সভাকক্ষে জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন মালতিয়ার সঙ্গে অসদাচরণ ও তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। নোটিশে বলা হয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় হযরত আলীর সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

এরপর একই বছরের ৩১ আগস্ট চরফ্যাশন যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলায় আসামিপক্ষে মামলা পরিচালনাকে কেন্দ্র করে জ্যেষ্ঠ আইনজীবী মো. হাবিবুর রহমান (সোহান)-এর সঙ্গে হযরত আলীর দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। তাঁর হাত থেকে মামলার নথি ও মক্কেলের পাসবই নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়। এ বিষয়ে হাবিবুর রহমান সমিতিতে অভিযোগ করেন। পরে ভিজিল্যান্স কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ৪ অক্টোবর সমিতির কার্যালয়ে সাধারণ সভা চলাকালে জিআর ১৬১/২৬ মামলায় আসামিপক্ষের জামিন চাওয়াকে কেন্দ্র করে হযরত আলীর বিরুদ্ধে গালমন্দ, হট্টগোল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় জামিন চাওয়ার কাজে বাধা দেওয়ারও অভিযোগ করা হয়।

এসব ঘটনার পর সমিতির কার্যনির্বাহী কমিটি হযরত আলী হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে।

চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার বলেন, ‘বারবার গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও পেশাগত অনাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী কার্যকরি ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তাঁর ফোন রিসিভ করেননি।ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৫:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফের ৬ মাসের জন্য স্থগিত হযরত আলী হিরন

আপডেট সময় : ১০:১৫:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬