ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ

বঙ্গবন্ধু আর শেখ হাসিনার জন্মদিনে ব্যতিক্রমী উৎসবে প্রশংসার ভালোবাসায় সিক্ত এমপি শাওন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৭

আরশাদ মামুন।
করোনা ভাইরাসের পূর্বে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিছিন্ন চর কচুয়ায় ছিন্নমূল শিশুদের সাথে নিয়ে জমকালো আয়োজনে উৎসবের পর এবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে জেলে উৎসবের আয়োজনের ব্যবস্থা করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ১৭ ও ১৮ মার্চ দু’দিন ব্যাপী জেলে উৎসবে প্রায় দশ সহস্রাধিক জেলে পরিবার অংশ গ্রহন করেন।
তজুমদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে দু’দিন ব্যাপী জেলে উৎসবের আয়োজন করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন।
শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলার মেঘনা তীরবর্তী সি-ট্রাক ঘাট এলাকায় প্রায় ১০ হাজার জেলের সমাগম ঘটে। এ সময় দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শনিবারও বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন অংশ গ্রহন করেন। এর পূর্বে সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মার্চ বাঙ্গালী জাতীকে গৌরব দিয়েছে,আর আগস্ট দিয়েছে কলংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বপ্নের বাংলাদেশ কল্পনাও করা যেত না। আজ আমরা ডিজিটাল পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশের স্বপ্ন দেখছি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এ সময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, মেহেদী হাসান মিসু, মোহাম্মদ রাসেল প্রমুখ।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিছিন্ন চর কচুয়ায় ছিন্নমূল শিশুদের সাথে নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আয়োজন করেন এমপি শাওন।
এদিকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর জন্মদিনে এমন অভূতপূর্ব ব্যতিক্রমী জমকালো আয়োজনের মূল নায়ক ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন সর্বজনের প্রশংসায় ভাসছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বঙ্গবন্ধু আর শেখ হাসিনার জন্মদিনে ব্যতিক্রমী উৎসবে প্রশংসার ভালোবাসায় সিক্ত এমপি শাওন

আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০২৩