admin
১৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৬ জন

বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন

ফটোকার্ড ডাউনলোড করুন
202

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।

“আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড” স্লোগানকে সামনে রেখে কৈখালী সংলগ্ন এলাকার অসহায় গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: মুনতাসির ইবনে মহসীন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালী, টেংরাখালী, ভেটখালী ও তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আরবা মোঃ শাওন মোরসালিন এলমান, এএমসি উপস্থিত ছিলে।এছাড়াও উক্ত ক্যাম্পেইন এ কন্টিনজেন্ট কমান্ডার কৈখালী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালী, টেংরাখালী, ভেটখালী ও তৎসংলগ্ন এলাকা সমূহে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম মেহেদী হাসান,(এসডি),(কম),বিএন উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এ জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১০

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১১

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১২

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৩

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৫

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৬

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৭

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

১৮

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

১৯

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

২০