ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন, অভিযোগ তামিমের

অনলাইন ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭৩৫

আগামী ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হবে। রবিবার তফশিল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচনে অংশ নিতে চান বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তামিম ইকবাল। তিনিও নির্বাচনে অংশ নিতে চান।

রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তামিম। অভিযোগে তামিম বলেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ে বিসিবিতে ফরম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। বিসিবি সভাপতি বুলবুল স্বাক্ষরির এক চিঠিতে সেসব মনোনয়ন বাতিল করেছেন। তিনি অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেছেন। যা ক্ষমতার অপব্যবহার।

তিনি বলেন, বুলবুল ভাই বলেছিলেন, নির্বাচন নিয়ে তার ধারণা একদম শূন্য। অথচ আপনারা তার চিঠি দেখেছেন। তিনি স্বাক্ষর করে আগের কাউন্সিলরদের বাদ দিতে বলেছেন। শুধু অ্যাডহক কমিটির থেকে কাউন্সিলর দিতে বলেছেন। আগের সব চিঠিতে প্রধান নির্বাহীর সাইন করা। গঠনতন্ত্র অনুযায়ী, কমিটি গঠন হওয়ার পর তিনি কোথাও স্বাক্ষর করতে পারবেন না। এই চিঠিতে কোন ক্ষমতাবলে স্বাক্ষর করে তিনি ডিসিদের পাঠিয়েছেন?

সুষ্ঠু বিসিবি নির্বাচনের আহ্বান জানিয়ে তামিম বলেন, স্বচ্ছ নির্বাচন হলে ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন, বিসিবিতে সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ পরিবর্তন মেনে নেওয়া হবে না। আমি শুধু স্বচ্ছ নির্বাচন চাই, জিতি বা হারি তা পরের ব্যাপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাব ক্রিকেট কোঠার বিসিবির কাউন্সিলর ইশরাক হোসেন। তিনি বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে ইশরাক জানান, সরকারি হস্তক্ষেপ অব্যাহত থাকলে বিসিবি ঘেরাও করা হবে। এছাড়া অন্যান্য কাউন্সিলর ও ক্রীড়া সংগঠন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০৬:৩১ অপরাহ্ণ, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৪৮৭ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন, অভিযোগ তামিমের

আপডেট সময় : ১১:০৬:৩১ অপরাহ্ণ, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫