মো:আনিসুর রহমান। ‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
২৭ জুলাই ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

১০

‎ইলিশের ভরা মৌসুম চললেও ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। প্রতিদিন শত শত জেলে ঋণ করে জ্বালানি, বরফ ও খাদ্যসামগ্রী নিয়ে নদীতে মাছ শিকারে গেলেও অধিকাংশই ফিরছেন প্রায় খালি হাতে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

‎জেলেদের অভিযোগ, নদীতে আশানুরূপ ইলিশ না থাকায় মাছ ধরার খরচই উঠছে না। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে নদীতে গেলেও সেই ঋণ পরিশোধ তো দূরের কথা, প্রতিদিনের বাজার খরচও জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

‎স্থানীয় জেলেদের ভাষ্য, চলতি মৌসুমে নদীতে ইলিশের উপস্থিতি আশানুরূপ নয়। পাশাপাশি নদীর স্রোতের পরিবর্তন, অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবেও মাছের স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে বলে তাদের ধারণা। ফলে ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না।

‎স্থানীয় জেলে সহিদ বলেন, “ঋণ করে নদীতে যাই। কিন্তু মাছ না পাওয়ায় বাজারের টাকাও ওঠে না। পরিবার নিয়ে খুব কষ্টে জীবন পার করছি। এখন সংসার চালানোই কঠিন হয়ে গেছে।”

‎মৎস্য বিশেষজ্ঞদের মতে, ইলিশ একটি পরিযায়ী মাছ। নদীর পানির স্রোত, লবণাক্ততার পরিবর্তন, অতিবৃষ্টি এবং আবহাওয়ার প্রভাবে অনেক সময় ইলিশের স্বাভাবিক বিচরণে পরিবর্তন আসে। ফলে ভরা মৌসুমেও কোনো কোনো এলাকায় কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ে না। তবে পরিস্থিতি অনুকূলে এলে মৌসুমের পরবর্তী সময়ে মাছের সরবরাহ বাড়তে পারে।

‎জেলেরা জানান, এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে অনেকেই ঋণের বোঝা সামলাতে না পেরে পেশা পরিবর্তনে বাধ্য হবেন। তাই ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য জরুরি সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%87%E0%A6%93-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০