ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন

ভোলা-৩ আসনে টিভি না দেওয়ায় জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত করার অভিযোগ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০২

আরশাদ মামুন।
ভোলা জেলা জাতীয় পার্টির আহবায়ককে টিভি না দেওয়ায় ভোলা-৩ আসন থেকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন নূরনবী সুমন নামের এক মনোনয়ন প্রত্যাশী। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে এমন অভিযোগ করেন।
ওই লাইভে তিনি আরো বলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মিজানুর রহমান টাকা ছাড়া আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনটি টিভির জন্য লোক পাঠান। টিভিগুলো তার নির্বাচনী এলাকার বিভিন্ন ক্লাবে দিবেন। টাকা ছাড়া আমি টিভি দিতে অস্বীকার করি। কারণ এটি আমার ব্যবসা প্রতিষ্ঠান। তারপরও তার ছোট ভাই পাঁচ হাজার টাকা দিয়ে একটি টিভি নিয়ে যায় আমার শোরুম থেকে। আমি তাকে (মিজানকে) টিভি দেইনি এই ক্ষোভে তিনি আজকে আমার মনোনয়ন ফরম অন্য একজনের কাছে বিক্রি করে দেন।
লাইভে তিনি বলেন, যিনি মনোনয়ন পেয়েছেন তাকে জাতীয় পার্টিতে আমিই এনেছি। আমার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন তিনি। আমি লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় জাতীয় পার্টিকে সব সময় চাঙা রাখতে কাজ করছি। দলের পিছনে আমার অনেক অর্থ ব্যয় হয়েছে।
অভিযোগকারী নূরনবী সুমন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ভোলা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও লালমোহন উপজেলার সভাপতি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নূরনবী সুমন ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন।
এ বিষয়ে ভোলা জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে জানান, এই সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হয়েছে। এখানে আমার কোনো হাত নেই।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৫:৩১ অপরাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলা-৩ আসনে টিভি না দেওয়ায় জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত করার অভিযোগ

আপডেট সময় : ০৮:৫৫:৩১ অপরাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩