ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ

ভোলা-৩ এ ধানের শীষের পক্ষে নারী ভোটারদের আকৃষ্ট করছেন কানিজ রেজিনা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১৩৯

ভোলা-৩ আসনের তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের পক্ষে নারী ভোটারদের মধ্যে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন কানিজ রেজিনা। তিনি তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়ার সহধর্মিণী।
কানিজ রেজিনা নিয়মিত ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরার পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং মেজর হাফিজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ও সততার কথা নারী ভোটারদের সামনে উপস্থাপন করেন। এতে বিভ্রান্ত নারী ভোটাররা ধানের শীষের পক্ষে আকৃষ্ট হচ্ছেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজীকান্দি গ্রামে তার আগমনে শত শত নারী ভোটার জড়ো হন। পরে হাজী বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি অংশ নেন।
উঠান বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাইনুল আহাদ বায়জিদ, নাজিম উদ্দিন হাওলাদার, অ্যাডভোকেট খালিদ হোসেন মিরাজ, শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটন, যুবদল নেতা হেলালউদ্দিন হাওলাদার, ছাত্রদল নেতা ফিক্সন হাসান, আল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নারী ভোটারদের উদ্দেশে কানিজ রেজিনা বলেন, “আপনারা বেগম খালেদা জিয়াকে মনেপ্রাণে ভালোবাসেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ ও উন্নত। আমাদের নেতা মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম ছয়বার সংসদ সদস্য ও দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। এমন সৎ ও অভিজ্ঞ নেতাকেই আপনারা নির্বাচিত করবেন।”

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ণ, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ৭৪৯ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলা-৩ এ ধানের শীষের পক্ষে নারী ভোটারদের আকৃষ্ট করছেন কানিজ রেজিনা

আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ণ, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬